কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের উদ্যোগে উপজেলা সরকারি কবরস্থান প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়েছে। দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২ আগস্ট) এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

​রবিবার বেলা সাড়ে ১১টায় কচুয়া সরকারি কবরস্থান প্রাঙ্গণে সরদার জাহিদ নিজে উপস্থিত থেকে চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।

​এছাড়াও কর্মসূচিতে কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, খান এমদাদুল হক, মো. রেজাউল ইসলাম, সুব্রত মুখার্জি, জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক তরিকুল ইসলাম, রাকিবুল হাচান, খান সুমন ও নাজমুস সালেহী সুজনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।