কচুয়া প্রতিদিন ডেস্ক।। 

​মানবজাতির শিরোমণি, আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ১২ই রবিউল আউয়াল—আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

​আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দশত বছর আগে এই দিনে আইয়ামে জাহেলিয়াতের ঘোর অন্ধকার দূর করে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে ধরণীতে আগমন করেছিলেন প্রিয়া নবী মুহাম্মদ (সা.)। তিনি বিশ্ববাসীকে সত্য, ন্যায়, শান্তি ও মানবতার আলোকিত পথের দিশা দিয়েছেন। জাহেলিয়াত, নৈরাজ্য ও অবিচারের অন্ধকার দূর করে প্রতিষ্ঠা করেছেন সুসামঞ্জস্যপূর্ণ সমাজ ও ইনসাফভিত্তিক এক আদর্শ রাষ্ট্রব্যবস্থা।

​রাসূলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ, সুন্নাহ এবং শিক্ষাই মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ। আজ আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে মহানবী (সা.)-এর আনীত শান্তির বাণী এবং সুমহান চরিত্র অনুসরণ করা অত্যন্ত জরুরি। হিংসে-বিদ্বেষ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মাধ্যমেই এই দিনের প্রকৃত শিক্ষা প্রকাশ পায়।

কচুয়া প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে ​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রবীণ ও প্রিয় নবীজি (সা.)-এর দেখানো সরল-সঠিক পথে চলার এবং তাঁর সুন্নাহ অনুসরণের তৌফিক দান করুন। আমিন।